গ্রুপ টপার হয়ে আগেই শেষ ষোলোয় পৌঁছনো পাকা ছিল। তাই শেষ গ্রুপ পর্যায়ের ম্যাচটি ছিল নেহাতই নিয়ম্রক্ষার। তাই একেবারে দ্বিতীয় সারির দল নামিয়ে রিজার্ভ বেঞ্চকে পরীক্ষা করে নিলেন সঞ্জয় সেন। প্রথমার্ধের ৩৫ মিনিটের মধ্যেই হংকং-এর সাউথ চায়নার কাছে ৩-০ গোলে পিছিয়ে পড়ে সবুজ-মেরুন। দ্বিতীয়ার্ধে লুসিয়ানো নামতে অনেক জমাট রক্ষণ হয় বাগানের। ফলে গোল না খেয়ে বেশ কয়েকবার গোলমুখ খুলে ফেলেন কিন লুইস, সুবাস সিংরা। যদিও গোল পায়নি। লেনিও মাঝমাঠকে সচল রাখেন। এবারের এএফসি কাপ অভিজানে এটাই মোহনবাগানের প্রথম হার। সঞ্জয় সেন আত্মবিশ্বাসের সাথে জানান, এই হারের কোন প্রভাব আগামী ম্যাচগুলোয় টিমের ওপর পড়বে না। অপর একটি গ্রুপের ম্যাচে ভারতের আর এক প্রতিনিধি বেঙ্গালুরু পূর্ণশক্তির দল নামিয়ে মালোয়েশিয়ায় জোহর দারুলের দ্বিতীয় সারির টিমের কাছে ৩-০ গোলে পরাস্ত হয়।
মোহনবাগান দল এরপর সরাসরি শিলং রওনা দেবে ফেড কাপ রিটার্ন সেমিতে লাজং-এর সঙ্গে খেলতে।
...
শুভাগত চন্দ্র
মোহনবাগান দল এরপর সরাসরি শিলং রওনা দেবে ফেড কাপ রিটার্ন সেমিতে লাজং-এর সঙ্গে খেলতে।
...
শুভাগত চন্দ্র
No comments:
Post a Comment