এবারের আই-লিগ পর্ব আপাতত মোহনবাগানের কাছে 'লস্ট কেস'। তবু শেষ ম্যাচ আপাতভাবে নিয়মরক্ষার হলেও টিম মোহনবাগানের জন্য কার্যত 'প্রেস্টিজ ফাইট'। অনেক জবাব দেবার লড়াই। প্রতিপক্ষ বেঙ্গালুরুর সাথে এআইএফএফ-ও বটে। বলা যায়, আই-লিগ চাম্পিয়নদের মেরে রানার্স হয়েও কিছুটা জ্বালা জুড়োতে চাইবে সবুজ-মেরুন শিবির। তবে শিলিগুড়ির প্রতিকূল পরিবেশ ও জঘন্য মাঠের হাল নিশ্চয় সেই কাজটা আরো কঠিন করে দেবে।
তাই তীব্র দাবদাহকে সঙ্গী করেই নির্বাচন এবং আইপিএল ক্রিকেটের তুমুল হাওয়ার মধ্যেই আই-লিগের ব্যর্থতা ঝেড়ে ফেলে সঞ্জয়-সোনিদের চোখ এখন ফেডারেশন কাপ ও এএফসি কাপের দিকে। নিজেদের মাঠে চলছে তার জোরকদমে প্রস্তুতি। মরসুমের এই শেষ টুর্নামেন্টটি না জিতলে এই বছর ট্রফিহীন থাকতে হবে মোহনবাগানকে। ফেদ কাপ শুরু হতে চলেছে আগামী ৩০শে এপ্রিল। প্রথম রাউন্ড তথা কোয়ার্টার-ফাইনাল এবং সেমি-ফাইনাল হোম-অ্যাওয়ে নক-আউট ভিত্তিতে। ফাইনাল হবে শ্রীনগরের মত নিরপেক্ষ ভেন্যুতে। কোয়ার্টারের প্রথম দফা ৩০শে এপ্রিল ও ১লা মে, দ্বিতীয় দফা ৩রা ও ৪ঠা মে, সেমির প্রথম দফা ৭ই ও ৮ই মে, দ্বিতীয় দফা ১৪ই ও ১৫ই মে। আর ফাইনাল ২১শে মে। এদিকে মোহনবাগানের এএফসি কাপ গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলতে হবে মালদ্বীপে ২৭শে এপ্রিল এবং গুয়াহাটীতে ১১ই মে। বাগানের লক্ষ্য এএফসিতে দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখে গ্রুপ চাম্পিয়ন হওয়া, যাতে পরের রাউন্ডের বাঁধাও সহজে অতিক্রম করা যায়।
আই-লিগের শেষ রাউন্ডের পর এআইএফএফ ফেড কাপের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ করলে আমরা এখাআনে জানিয়ে দেব।
...
শুভাগত চন্দ্র
No comments:
Post a Comment