পরপর দুদিনে মোহনবাগানের চলতি ফেডারেশন কাপ জয়ের পথে দুটি কাঁটা সরে গেল। কাল বেঙ্গালুরুর পর আজ ইস্টবেঙ্গল। এআইএফএফের দুই প্রিয় পাত্রের বিদায়ে অবশ্যই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে সবুজ-মেরুন শিবির। এমনিতেই সালগাওকরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ৩-২ জিতে থাকায় সেমিতে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল বাগানের। তবে টিমের মধ্যে কোন আত্মতুষ্টি যেন না আসে, সেদিকে নিশ্চয় খেয়াল রাখবেন মোহনসারথী সঞ্জয় সেন। তারপর লাজং-এর সঙ্গে শেষ চারের লড়াইটাও যে বেশ কঠিন হবে, তা সহজেই অনুমেয়। টানা ম্যাচ খেলার ক্লান্তি, এআইএফএফ-রেফারি দের চক্রান্ত তোহ আছেই। এহেন পরিস্থিতিতে মোহনবাগানকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারে একাগ্রতা, সঠিক স্ট্র্যাটেজি এবং টিম স্পিরিট। সোনির দ্রুত ম্যাচ-ফিত হয়ে ওঠার ওপরও অনেককিছু নির্ভর করছে। আশা করা যায়, যথাসময়য়ে প্রয়োজনীয় লাক-ফ্যাক্টর চান্স-ফ্যাক্টরগুলো পক্ষে গেলে গঙ্গাপারের তাঁবুতে ১৪তম ফেড কাপটি ঢোকা খুব সমস্যা হবে না।
...
শুভাগত চন্দ্র
...
শুভাগত চন্দ্র
No comments:
Post a Comment