আজ থেকে চার বছর আগে ঠিক এই দিনেই অর্থাৎ ৬ই মে, ২০১২ তে ব্যারেটো সবুজ-মেরুন জার্সি গায়ে তাঁর শেষ ম্যাচটি খেলে ফেলেন। পুনে এফস্যার বিরুদ্ধে সেই ম্যাচে ২-০ জয়ে তাঁর একটি অনবদ্য গোলও ছিল। মোহনবাগানের হয়ে 'যীশু' দাকে আর না মাঠে দেখা গেলেও একজন মোহনবাগানী হিসেবে আমাদের হৃদয়ে তাঁর নাম চির-অক্ষয় হয়ে ছিল, আছে, থাকবে। তাঁর সেই বিদায়বেলায় আমি তাঁকে নিয়ে একটি কবিতা লেখার খুদ্র প্রয়াস করেছিলুম। আজ তা আরো একবার এখানে পরিবেশন করছি। সেইসঙ্গে জে.আর.বির সুস্থ শরীর ও দীর্ঘায়ু কামনা করছি।
...
শুভাগত চন্দ্র
No comments:
Post a Comment