Wednesday, 27 April 2016

Mohun Bagan keen to continue dream-run in AFC Cup (এএফসিতে স্বপ্নের দৌড় বজায় রাখতে মরিয়া মোহনবাগান)

কঠিন পরীক্ষাগুলো যখন সহজে উত্তীর্ণ হওয়া গেছে, তখন কালকের সহজ পরীক্ষাটা নিয়ে কোনো চাপ থাকারই কথা না। হ্যাঁ, এই মুহূর্তে এএফসি কাপের গ্রুপ পর্বে যে জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান সেখান থেকে পরের পর্বগুলোর জন্য আরো বড় স্বপ্ন দেখাই যায়। দরকার শুধু সঠিক পরিকল্পনা আর মোটিভেশন নিয়ে এগোনো। তাই এই গ্রুপের শীর্ষস্থান ধরে রাখাটা একান্ত জরুরী। তখন প্রি-কোয়ার্টারে মিলবে তুলনামূলক সহজ প্রতিপক্ষের সাথে হোমে খেলার সুবিধে। মোহনসারথী সঞ্জয় সেন নিশ্চয় বাড়তি ঝুঁকি না নিয়ে সেসব অঙ্ক মাথায় রেখেই এগোবেন। বস্তুত, আর এক পয়েন্টই সেই রাস্তা প্রশস্ত করে দেবে। তবে সবুজ-মেরুন শিবির অবশ্যই চাইবে কাল পুরো তিন পয়েন্টই কাল তুলে নিতে। যাতে দেশকে গর্বিত করার পাশাপাশি আসন্ন ফেডারেশন কাপ চাম্পিয়ন হওয়ার জন্য নিজেদের মনোবল তুঙ্গে থাকে।

মালদ্বীপে টিম মোহনবাগানকে বেশ ফুরফুরে মেজাজেই দেখা যাচ্ছে। সাথে চলেছে পুরোদমে অনুশীলন ও সুইমিং সেশন। বেঙ্গালুরুকে পাঁচ গোল দলের আত্মবিশ্বাস একলাফে অনেকটা বেড়ে গেছে। সাথে প্রণয় হালদারের ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া সুখী মোহন-পরিবারের একটি চিত্র।

# কাল (২৭/৪/১৬) ভারতীয় সময়ে বিকেল ৪.৩০ থেকে স্টার স্পোর্টস ফোরে ম্যাচের সরাসরি সম্প্রচার ।

...
শুভাগত চন্দ্র 

No comments:

Post a Comment