Saturday, 14 May 2016

#Cautious_Bagan_eyes_for_final (সাবধানী বাগান ম্যাচ জিতেই ফাইনালে যেতে চায়)

এই শিলং শহরই এই লাজং ম্যাচের শেষ অভিশপ্ত দশ সেকন্ড এবারের আই-লিগটা মোহনবাগানের থেকে কেড়ে নিয়েছিল বলে অনেকে বিশ্বাস করে। সেই শিলং শহরেই আজ টিম মোহনবাগান আবার নামছে সেই লাজং-এর বিরুদ্ধেই ফেড কাপ জয়ের দিকে আর একধাপ এগিয়ে যেতে। এবার আর কোনো বাঁধা আসার কথা নয়। কারণ গত রোববার বারাসাতেই মোহনবাগান পরিষ্কার ৫-০ গোলে লাজংকে এই ম্যাচটাকে স্রেফ নিয়মরক্ষার ম্যাচে পরিণত করে দিয়েছে। তবুও সাবধানী কোচ সঞ্জয় সেন। উনি লক্ষ্য রাখছেন কোনরকম আত্মতুষ্টি যাতে ছেলেদের মধ্যে না কাজ করে। লাজংকে যথেষ্ট সমীহ করেও উনি চান এই ম্যাচটি জিতে ফাইনালে যেতে। তাই উনি প্রথম একাদশের বেশিভাগ ফুটবলারকেই আর একবার দেখে নিতে চান। সাথে নতুন করে কোন চোট বা কার্ড সমস্যা না আসে, সেটাও টিম ম্যানেজমেন্টের মাথায় থাকবে। জেজে, সোনি, কাতসুমিরা কাল পাহাড়ে আর একবার ধ্বংসলীলা চালিয়ে পরের শনিবারের ড্রেস-রিহার্সালটা ভালোভাবে সেরে রাখবেন, সেই আশা করাই যায়।
ম্যাচের সরাসরি সম্প্রচার টেন-টু চ্যানেলে আজ (১৪/৫/১৬) ভারতীয় সময় বিকেল ৫ ঘটিকা থেকে।

...
শুভাগত চন্দ্র 

No comments:

Post a Comment