Saturday, 14 May 2016

#Bagan_eases_it_to_the_Fed_final_with_a_dull_draw (নিয়মরক্ষার ম্যাচে মুখরক্ষা করেই ফেড ফাইনালে বাগান)

দুটি দলই জানত ভবিতব্য কি। খেলাতেও তার ছাপ স্পষ্ট। লাজং-এর আক্রমণের ঝাঁঝ খানিক বেশি হলেও পেনের ওই সাত গোল দেওয়ার দাবি যে নেহাত আস্ফালন, তা অচিরেই প্রমাণ হল। একেবারে নিরামিষ ম্যাচ সে হল গোলশূন্য ভাবে।
ইঞ্জ্যুরি টাইমে জেজে গোল করার সুবর্ণ সুযোগ পেয়ে ব্যর্থ হলেন। সোনি সারা ম্যাচে আজ অনেক নিস্প্রভ ছিলেন। কাতসুমি, লেনিরাও সাবধানী। মোহনবাগানের স্বস্তির কারণ কোনো নতুন কার্ড বা চোট সমস্যা না হওয়ায়। আর প্রাপ্তি বলতে শুধু দেবজিতের অনেকটা ফর্মে ফেরা। অস্বস্তির কাঁটা সেই রাজু গায়োকাড়। একবার প্রায় সেমসাইড গোল করে বসছিলেন। আর একবার দেবজিতকেই বল গ্রিপ করতে বাঁধা দিলেন। অপর একটি ক্ষেত্রে পোষ্ট সবুজ-মেরুনের সহায় হয়। রাজুর জন্য বারকয়েক লুসিয়ানো চাপে পড়ে গেলেন। সেই সুযোগে বাগান ডিফেন্সে পেনা, স্যামুয়েল, আইসাক, বিপিনরা ঝাঁকুনি দিয়ে গেলেন।
যাক, শেষমেশ ভালোয় ভালোয় সবকিছু সাঙ্গ হল। সামনের শনিবার ফাইনালে নিশ্চয় এই টিম মোহনবাগানকে অন্য চেহারায় দেখা যাবে। তেরোর গেরো কাটিয়ে একদা পয়মন্ত ফেডারেশন কাপ যে গঙ্গাপারের ক্লাব-তাঁবুতে ফের আসতে চলেছে, সেই স্বপ্ন দেখাই যায়। সঞ্জয়-সোনি-কাতসুমি-জেজেদের হাত ধরে ভারতসেরার শিরোনামটা ফেরত পাবার প্রহর তাই এখন থেকেই শুরু হয়ে গেলো।
ফাইনালে বাগানের প্রতিদ্বন্দী কে হবে, তা কাল ঠিক হবে। স্পোর্টিং গোয়া বনাম আইজল এফসি ম্যাচের ফলের ভিত্তিতে। টেন ২ চ্যানেলে কাল ম্যাচটির সরাসরি সম্প্রচার সন্ধ্যা ৭ ঘটিকা থেকে হবে। 

No comments:

Post a Comment