Friday, 20 May 2016

#Mohun_Bagan_looks_forward_to_make_it_in_style (ওস্তাদের মার শেষ রাতে দিতে তাল ঠুকছে মোহনবাগান)

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। গঙ্গাপারের তাঁবুতে এই মরসুমে ট্রফি ঢুকবে কি না, তা কাল সন্ধ্যায় নির্ধারিত হবে ব্রহ্মপুত্রের পারে। কলকাতা সহ বাংলার বহু জেলা থেকে মোহনবাগান সমর্থকদের সমাগম হচ্ছে গুয়াহাটীতে ইতিহাসের সাক্ষী থাকতে। আর উত্তর-পূর্বাঞ্চলীয় সৌভাতৃত্বে ম্যাচটি যাতে বাগানের জন্যে একতরফা অ্যাওয়ে না হয়ে যায়, সেইদিকে আসামের অধিবাসী কতিপয় বাগানীরাও নজর দেবে।
গুয়াহাটীর দুর্দান্ত মাঠে, মনোরম আবহাওয়া্র মধ্যে ফিজিকাল, ট্যাক্টিকাল, টেকনিকাল সব ধরনের প্রস্তুতিই আজ সেরে রেখেছেন মোহনসারথী সঞ্জয় সেন এবং তাঁর সহ-কোচিং স্টাফরা। মেগাফাইনালে যেন কোনরকম ত্রুটি না থাকে, সে ব্যাপারে বদ্ধপরিকর সোনি-কাটসুমি-জেজেরাও। পুরো মোহনবাগান পরিবার এখন তাকিয়ে ওদের দিকে স্বপ্নকে আর একবার ছুঁয়ে দেখার উদ্দেশ্যে। ওরাই পারে এআইএফএফ, রেফারি সহ সব প্রতিপক্ষকে মৃত্যু-পরোয়ানা লিখে 'ভারতসেরা'র ন্যায্য শিরোপাটা ফিরিয়ে আনতে।



হার্দিক শুভেচ্ছা রইল সবুজ-মেরুন সৈনিকদের জন্য।
# ২১শে মে ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যা ৭ ঘটিকায়। টেন ২ চ্যানেলে সরাসরি সম্প্রচার।



...
শুভাগত চন্দ্র

No comments:

Post a Comment