Sunday, 15 May 2016

#Mohun_Bagan_to_face_Aizawl_in_Fed_final (মোহনবাগান ও ফেডের মধ্যে শুধু আইজল)

ঠিক হয়ে গেল ফেড ফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ। এবারে এআইএফএফের হাস্যকর সিদ্ধান্তের বলী হয়ে যে টিমটার অবনমন ঘটল আই-লিগ থেকে, সেই আইজল এফসি। একঝাঁক পাহাড়ি তরুণ নিয়ে গড়া দলটি এই ফেডে একের পর এক অঘটন ঘটিয়ে ফাইনালে উঠল। প্রথমে আই-লিগ চাম্পিয়ন বেঙ্গালুরু, আর তারপর রক-সলিড ডিফেন্স সমৃদ্ধ স্পোর্টিং গোয়া দুটি দলকে অনায়াসে টেক্কা দিয়ে আগামী শনিবার, তথা ২১শে মের সন্ধ্যায় গুয়াহাটীতে মোহনবাগানের মুখোমুখি হচ্ছে আইজল। ভারতীয় ফুটবলের এই 'নিউ সেন্সেশন' দলটির কীর্তি নিঃসন্দেহে এআইএফএফের গালে একটি সপাটে চড় কশালো।
বলা বাহুল্য, গুয়াহাটীতে অনেক বেশি দর্শক সমর্থন পাবে জহর দাসের প্রশিক্ষধীন দলটি। আর এই আইজলের কাছেই এবার আই-লিগে অর্ধ-শক্তির মোহনবাগানকে প্রথম হারের স্বাদ দিয়েছিল এই দলটিই।তবে সবুজ-মেরুন শিবিরে স্বস্তি ফাইনালে আইজল কার্ড-সমস্যায় পাবে না দুই নির্ভরযোগ্য খেলোয়াড় মিডিও তথা অধিনায়ক ডেভিড এবং স্ট্রাইকার সানডেকে। আর সোনি-কাটসুমি-জেজেরা যেদিন 'উইথ ফুল ক্রাই' খেলে, সেদিন যে কোন প্রতিপক্ষই খড়কুটোর মত উড়ে যায়, সে তো সর্বজ্ঞাত। তাই স্পনসর সমস্যা এবং রেফারিং আতঙ্ক দূরে সরিয়ে ১৪তম ফেড ঘরে তোলার জন্য অবশ্যই ফেভারিট গঙ্গাপারের ক্লাবটি। সাথে সেই হারের মধুর প্রতিশোধও নেওয়া যাবে।


...
শুভাগত চন্দ্র 

No comments:

Post a Comment